রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৭,৯৮,১০০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে। আজ ১৬ নভেম্বর সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অদ্য ১৬ নভেম্বর ২০২৪ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭,৯৮,১০০/- (সাতান্ন লক্ষ আটানব্বই হাজার একশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় গরু ০৪ টি , সিএনজি ০১ টি, চিনি ৩৬৯০ কেজি, চাউল ২১৫ কেজি, শাড়ি ৩৭৪ পিস, মশার কয়েল ৭,২০০ পিস,  হুইস্কি ১৩ বোতল, গাঁজা ১০ কেজি, বাঁজি ১৩,৮০০ পিস, বডি লোশন ১৬৫ পিস।  

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে। সীমান্তে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit