শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলাকেটে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আহতাবস্থায় বাবা মো: আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। পল্লবী থানার সাব-ইন্সপেক্টর মাজেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু দুটির বয়স ৭ ও ৫ বছর। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুল জানান, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

আমাদের প্রাথমিক ধারণা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit