শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ববির বিয়ে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক  : এবার বউয়ের সাজে সাজলেন ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল’খ্যাত নায়িকা ইয়ামিন হক ববি। বুধবার রাতে লাল শাড়ি আর নজরকাড়া গয়না পরে এফডিসিতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এভাবে তাকে বউয়ের সাজে দেখে অনেকে জানতে চাইছিলেন, বিয়ে করলেন কবে? যদিও জবাবে তিনি জানালেন ভিন্ন কথা। ববি বললেন, ‘বর পেলেই বিয়ে।’ আর বউয়ের সাজের রহস্য জানাতে গিয়ে দিলেন নতুন ছবির খবর। মূলত ‘বউ’ নামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। এটি নির্মাণ করছেন পরিচালক কে এ নিলয়।

ছবিতে অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। ববি বলেন, ‘নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’ ছবিটি নিয়ে পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit