রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি স্কুলে শ্রেণী কক্ষে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে এদের মধ্যে সাতজনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে, দুপুরে নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার। অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অনিক দেব বলেন, এটি টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারন টিকা দেওয়া হয়েছে প্রায় দু,সপ্তাহ পূর্বে। তিনি এটিকে পেনিক এ্যাটাক বলে উল্লেখ করেছেন। তিনি আরো জানান, এর সুনিদিষ্ট কোন চিকিৎসা নেয়। ২/১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit