রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে আমিও চাপে আছি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য অধিদফতরের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল ৩০ টাকায়, এ বছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে দেড় লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে ব্রিফিং-এ জানানো হয়।

তিনি আরও বলেন, এবার কৃষক যেন ধানসহ কৃষিপণ্যের নায্যমূল্য পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। আগামী রোরবার থেকে সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে বলেও জানান আলী ইমাম মজুমদার।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit