বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

দিনাজপুরের চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী ইস্তিকার আহমেদ এর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলাধীন চিরিরবন্দর উপজেলার বে-সরকারী শিক্ষাপ্রতিষ্ঠান আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী ইস্তিকার আহমেদ আইডি ৫৮২৩ গত ১২ নভেম্বর মঙ্গল রাতে সেতাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অধ্যক্ষ আমাকে অন্যায় ভাবে বহিস্কার করেছে। আমি এর বিচার চাই। ইস্তিকার আরো বলেন, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান এর স্বেচ্ছাচারিতার ব্যাপারে ইতিপুর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্ণেল কাজী সাহাবুদ্দীন বরাবরে আবেদন করার পরও তিনি আব্দুর রহমান এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় ৩১ অক্টোবর রাতে প্রতিষ্ঠানের ৫-৬শ আবাসিক শিক্ষার্থী আন্দোলন করে। সে সময় শিক্ষার্থীদের দাবির মুখে আব্দুর রহমান স্কুল থেকে চলে যান। ঐদিন অধ্যক্ষ শিক্ষার্থীদের সকল দাবী মেনে নিয়ে ১নভেম্বর থেকে স্কুল ছুটি ঘোষনা করেন।১নভেম্বর শিক্ষাথীরা আপন আপন বাসায় চলে যায়। পরবর্তীতে আমার অভিভাবকসহ আমাকে স্কুলে ডেকে বলা হয় কিসের জন্য আন্দোলন করা হয়েছে। আমরা আন্দোলনের বিষয় তুলে ধরি। সেদিন আমাদের কিছু না জানানো হলেও ১২নভেম্বর রাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার বাবা কামরুল হাসানকে ফোন করে বলা হয় আপনার সন্তানকে আর স্কুলে পাঠানোর প্রয়োজন নেই। আমরা তাকে বহিস্কার করেছি।আপনি কালকে এসে আপনার সন্তানের ছাড়পত্র নিয়ে যাবেন। ইস্তিকার অভিযোগ করে বলেন, সেদিন ৫-৬শ শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছিল অথচ ৪০-৫০ জনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে টিসি প্রদান করা হয়। মাত্র ২০দিন পর আমার ফাইনাল পরীক্ষা এ অবস্থায় আমাকে বহিস্কার করা হল। আমার ভবিষ্যত কি হবে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে ইস্তিকারের বাবা কামরুল হাসান বলেন, ফাইনাল পরীক্ষার মাত্র ২০দিন আগে আমার সন্তানকে অন্যায় ভাবে বহিস্কার করা হয়েছে। আমি এখন এই সন্তানকে নিয়ে কোথায় যাবো। সেতাবগঞ্জ প্রেসক্লাবের মাধ্যমে আমি এর বিচার চাই।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit