সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

ইরানে ফাঁসির রশি থেকে ‘বেঁচে’ ফেরা ব্যক্তিকে দ্বিতীয় দফায় ফাঁসি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘দ্বিতীয় দফায়’ এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এই ফাঁসি কার্যকর করা হয়।

জানা গেছে, কয়েক মাস আগে ফাঁসির মঞ্চে ওঠানো হয়েছিল আহমেদ আলিজাদেহ নামের ওই ব্যক্তিকে। ফাঁসির রশি গলায় পরানোর আধা মিনিটের মধ্যে তার দণ্ড স্থগিত করা হয়।

ওই ঘটনার কয়েক মাস পর বুধবার দ্বিতীয়বারের মতো ২৬ বছর বয়সী ওই তরুণকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, আহমেদ আলিজাদেহকে ২০১৮ সালে একটি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তেহরানের বাইরে কারাজের গেজেল হেসার কারাগারে ২৭ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ফাঁসি কার্যকরের মাত্র ২৮ সেকেন্ডের মাথায় বাদীর পরিবার ‘ক্ষমা’ বলে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আলিজাদেহকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়।

ইরানে শরিয়া আইন অনুযায়ী, হত্যার শিকার কোনও ব্যক্তির পরিবার অপরাধীর প্রাণদণ্ড বাতিলের জন্য রক্তপণ চাইতে পারে কিংবা ক্ষমা করার সিদ্ধান্ত নিতে পারে। অনেক ক্ষেত্রে অপরাধী ব্যক্তির পরিবার নির্ধারিত অর্থ দিতে সক্ষম হয় না এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়।

আলিজাদেহ’র পরিবার ভুক্তভোগীর পরিবারকে রক্তপণের অর্থ পরিশোধ করতে না পারায় বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit