রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার বাঁকরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয়ের এনসিওর প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় বাঁকরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার জয়নুুল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ইডিসি কমিটির সভাপতি ফয়সাল শেখ, এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন, শিক্ষা সংগঠক আশিরুল আজাদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রমুখ।

মেলায় শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক জ্ঞানের সাথে সংগতি রেখে অনুবিক্ষণ যন্ত্র, দূরবিক্ষণ যন্ত্র, পানি চক্র, প্রজাপতির জীবণ চক্র, বৃষ্টি ও ভূমিকম্প এলার্ট, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো-রেল সহ বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। একই ধারাবাহিকতায় ইতিমধ্যে আশ্রয়ের এনসিওর প্রকল্পের অন্তর্ভূক্ত উপজেলার আরো ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা বাস্তবায়ন করা হয়েছে বলে বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় সুত্রে জানাগেছে।

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit