বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানকে ঘিরে বড় সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল একটি দেশ মৌসুমের প্রথম রিয়াল-বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর

আশুলিয়ায় বিদেশী মদসহ আটক দুই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ দুই মাদককারবারীকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার  সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এরআগে সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 
আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং আশুলিয়া থানার গেরুয়া সন্দীপ এলাকার মোঃ নবীর ছেলে মোঃ হাবিবুর রহমান হবি (৩৪)। সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই)  মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার নবীনগর এলাকার সেনা শপিং কমপ্লেক্স এর পূর্ব পাশে ফুটওভার ব্রীজের নিচে নবীনগর-ঢাকা রাস্তার পাশে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দাম ও হাবিবুর নামে দুই মাদককারবারীকে আটক করি। আটককালে সাদ্দাম হোসেন এর কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এবং  হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে ৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit