রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

অধিনায়ক শান্তর জন্য বড় দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : দুঃসংবাদ পেলেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না জাতীয় দলের অধিনায়কের। গতকাল সোমবার শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, শান্তর চোটের অবস্থা গুরুতর। এ অবস্থায় চলমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচতো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীস চৌধুরী জানিয়েছেন, শান্তর এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।

তিনি আরও জানিয়েছেন, শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। 

২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শান্তর অবর্তমানে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit