রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? উদ্ধারের সহজ উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান সময় ওয়াই-ফাই আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হয়ে দাড়িঁয়েছে। অফিস থেকে শুরু করে বাসায় ওয়াই-ফাই সংযোগ ছাড়া চলেই না। কেননা আমাদের দেশে মোবাইল ইন্টারনেটের ডেটা প্যাকের দামও যেমন বেশি তেমনি আবার গতিও পাওয়া যায় না ঠিকঠাক। যার ফলে প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় ওয়াইফাইয়ের সংযোগ।

ওফাই-ফাইয়ের এত সুবিধার মধ্যে একটা অসুবিধার ব্যাপারও আছে। সেটা হলো পাসওয়ার্ড। ধরেন, কেউ একজন আপনার বাড়িতে বেড়াতে এসে আপনার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চাইলো। কিন্তু যদি দেখেন, সেটা আপনি নিজেই ভুলে মেরে দিয়েছেন? তখন পড়তে হয় বিব্রত পরিস্থিতিতে।

তবে এই সমস্যার থেকে খুব সহজেই পেতে পারেন সমাধান। চলুন জেনে নেই এই সম্পর্কে।

পাসওয়ার্ড বের করার উপায়

যদি আপনার কাছে গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে সেখানকার সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক। তারপর ইন্টারনেট। এরপর ওয়াইফাই নেটওয়ার্কের পরেই থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি অন্য স্ক্রিন খুলবে। সেখানে শেয়ারে ট্যাপ করে নিজের আইডেন্টিটি কনফার্ম করলেও একটি কিউআর কোড দেখা যাবে। যেটি শেয়ার করলে লগইন ডিটেইলসটা আপনার হাতে চলে আসবে। যার মধ্যে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডও থাকবে।

তবে স্যামসাং গ্যালাক্সি ইউজার হলে একটু বদলাবে বিষয়টা। সেক্ষেত্রে সেটিংস, তার পর কানেকশনস, সেখান থেকে ওয়াইফাই। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে ট্যাপ করতে হবে আই আইকনে। সেখানে নিজের আইডেন্টিটি দিলে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে সমস্যা হবে না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।

আইওএস

আইফোনের ক্ষেত্রে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ফিরে পাওয়া অপেক্ষাকৃত সহজ। মেন সেটিংস অ্যাপে যান। এর পর ওয়াইফাইয়ে ক্লিক করে ট্যাপ করুন ওয়াইফাই সেটিংসে। এর পর পাসওয়ার্ডে ক্লিক করলেই কেল্লা ফতে। কেবল আইফোন পাসকোড ও ফেস আইডি দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit