রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

গণহত্যা মামলায় ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন রয়েছেন। গ্রেপ্তারের স্বার্থে অন্য তিন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। আগামী ১২ ডিসেম্বর পুলিশকে তাদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit