রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নওগাঁ জেলা ও সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল‘র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা বিএডিসি (বীজ) অফিসের সিনিয়র সহকারী পরিচালক (বীবি) আতিকুর রহমান, নওগাঁ বিএডিসি (সার) সহকারী পরিচালক আবু রায়হান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ। উক্ত সভায় জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার ও বীজ মনিটরিং বিষয়ে আলোচনা করা হয়।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit