বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

প্রেমে রাজি না হওয়ায় অপহৃত তরুণের মরদেহ উদ্ধার, নারীসহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শেরপুরের কলেজছাত্র সুমন মিয়াকে অপহরণের ৭ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকা উত্তরা হাসপাতালের কাছে এক পুলিশ সদস্যের বাসার আঙিনার মাটি খুঁড়ে তার (সুমনের) মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শহরের বাগরাকসা এলাকায় বসবাসকারী শিক্ষক নজরুল ইসলাম, তার মেয়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া আন্নি আক্তার (১৯) ও রবিন মিয়া (২০)।

নিহত সুমন মিয়া শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়া শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহৃত হন।

পরিবার ও স্থানীয়দের দাবি, প্রেমঘটিত সম্পর্কের জের ধরে সুমনকে পরিকল্পিত কৌশলে অপহরণ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে।

রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলাম সদর থানায় মামলা করেন। এজাহারে বাবা-মেয়েসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই-তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করে বলে এজহারে উল্লেখ করা হয়।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কলেজছাত্র সুমনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর অপহৃত সুমনকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়।

এসপি জানান, রোববার রাতেও মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে তারপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ইতিমধ্যে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, সুমন মিয়া ও আন্নি আক্তার শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে একইসঙ্গে পড়াশোনা করেন। সেই সুবাদে আন্নি সম্প্রতি সুমনকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু সুমন তাতে রাজি না হওয়ায় আন্নি ক্ষুব্ধ হন। এরই জের ধরে গত ৪ নভেম্বর সন্ধ্যায় আন্নির উপস্থিতিতে ২-৩ জন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সুমন ও আন্নির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আন্নির অন্য জায়গায় বিয়ের সিদ্ধান্ত নেয় তার পরিবার। এ নিয়েও অঘটন ঘটে থাকতে পারে বলে অনেকের ধারণা।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit