বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও লেবাননে ইসরাইলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সোমবার আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে ক্রাউন প্রিন্স (এমবিএস) ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। আরব রাষ্ট্র লীগের সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এমবিএসের সুরে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে। এতে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit