মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিএনপি‘র বিক্ষোভ মিছিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঘোষিত কর্মসুচীর বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে, বিএনপি‘র দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সভাপতিত্বে, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণি‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব হারেজ গণি সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আ‘লীগ সরকারের নেতাকর্মীরা ‘‘শান্ত বাংলাদেশ কে অশান্ত করার লক্ষে’’ এখনো ঘুপটি মেরে বসে আছে। কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক ফ্যাসিস্ট সরকারের কোন কর্মসুচী এই বাংলায় আর করতে দেয়া হবে না। দেশকে অশান্ত করা থেকে বিরত রাখতে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit