শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

‘জীবন দিয়ে হলেও ইমরান খানকে মুক্ত করব’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘জীবন দিয়ে হলেও ইমরান খানকে মুক্ত করব’ বলে অঙ্গীকার করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। 

শনিবার (৯ নভেম্বর) প্রদেশিক শহর স্বাবিতে এক বিশাল জনসমাবেশে বক্তব্যকালে তিনি এ অঙ্গীকার করেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে গান্দাপুর বলেন, ‘সত্যিকারের স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন’। ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে আলি আমিন গান্দাপুর জানান, তিনি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্ত করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।
দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি প্রসঙ্গে এই নেতা বলেন, ‘যদি আমাদের জীবনও চলে যায়, আমরা ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিতে থাকব না’। এ সময়, পিটিআই-এর মধ্যে একমাত্র ইমরান খানই দলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পিটিআইর মহাসচিব ব্যারিস্টার গওহর এই সমাবেশকে একটি ‘জনমত গঠন’ বলে উল্লেখ করেন। যা বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের রায় হিসাবে প্রতীয়মান হয়েছে। সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit