সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

বলিউডে অভিনয় করছেন আরিফিন শুভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা। সনি লিভের এই সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।

আনন্দবাজারের বরাতে, সিরিজটির শুটিং চলছে গত সাত দিন ধরে। এরই কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

সূত্রের দাবি, ‘জুবিলি’র পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনীকে। এছাড়াও রয়েছেন, টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজর শুটিং চলবে।

সিরিজের গল্প প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে কলকাতার জন্য চমক, শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব। ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা। আবহ একুশ শতকে কী করে ফিরিয়ে আনা সম্ভব?
 
সেই অসম্ভব সম্ভব করতে চলেছেন পরিচালক সৌমিক সেন। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন। ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit