সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : ফটোসাংবাদিকদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে দিতে পৌঁছে গেছেন বলিউডের নামজাদা পার্টি ও ফ্যাশন শোয়ে। তিনি এখন ফ্যাশন জগতের আইডল। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে অতিপরিচিত মুখ উরফি জাভেদ। ছকভাঙা সাজে চমকে দিয়ে রাতারাতি ভাইরাল হন তিনি।

আনন্দবাজারের এক সাক্ষাৎকারে উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি? এর উত্তরে রণবীরের নাম উল্লেখ উরফি বলেন, আমি রণবীরের অ্যাকাউন্ট চুরি করতে চাই। কারণ আমি রণবীরকে খুব পছন্দ করি। এখনো একরত্তি মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। তাই ওর মুখটা দেখতে চাই।

তবে নেপথ্যে আরও একটি বিশেষ কারণ রয়েছে। উরফি নাকি দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি তুলতে চান। তিনি বলেন, আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এসব বুদ্ধি ভালোই আছে।

গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান। সন্তানের এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনেন এ তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনেন ‘দীপবীর’।

তবে রণবীরকে উরফির ভালোলাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি নেটপ্রভাবীকে ‘ফ্যাশন আইকন’-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit