সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

৫৪ বছরেও যে কারণে বিয়ে করেননি টাবু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ৫৪ বছরে পা রেখেছেন। ইন্ডাস্ট্রির ব্যাচেলর নায়ক হিসেবে যেমন আলোচিত সালমান খান, তেমনই ব্যাচেলর অভিনেত্রী হিসেবে সুপরিচিত তিনি। 

প্রায় তিন যুগেরও বেশি ক্যারিয়ারে টাবু কাজ করেছেন অনেক নায়কের বিপরীতে। কখনো কারো সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই গুঞ্জনের পালে ঝড়ো বাতাস লাগেনি। ফলে ৫৪ বছরেও টাবু থেকে গেছেন অবিবাহিত। 

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল অজয় দেবগনের সঙ্গে টাবুর সম্পর্ক। এই দুই শিল্পীকে ঘিরে এমন সংবাদও প্রচার হয়েছে, যেখানে দাবি করা হয়েছে- অজয়ের কারণেই নাকি কাউকে বিয়ে করেননি এই অভিনেত্রী। 

আসলেই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু জানালেন বিষয়টি একেবারেই তা নয়। অভিনেত্রীর কথায়, তার ভাই আর্য ও অজয় দেবগন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য। 

টাবু বলেন, যে ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি। এজন্য অজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো ঘটনা নেই।

অভিনেত্রী হিসেবে টাবুর প্রথম চলচ্চিত্র ছিল ভেঙ্কটেশের সঙ্গে তেলুগু ভাষায় ‘কুলি নম্বর ওয়ান’। এছাড়া অজয় দেবগনের বিপরীতে ‘বিজয় পথ’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 

তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া রেকর্ডসংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে শিল্পকলায় অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন এই নন্দিত অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit