সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

ভারতে আহত শাকিব খান, নেওয়া হয় হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেখানে তার ‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে। সেই সিনেমার শুটিং চলাকালে দরজায় আঘাত পেয়েছেন তিনি।

কীভাবে আঘাত পেয়েছেন শাকিব, সেটা জানিয়ে সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেছেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল, দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’

প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুটিংয়ে ফিরেছিলেন শাকিব খান। সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাতেও এই জুটিকে দেখা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit