রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী’র পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা শহরের মাঝ দিয়ে প্রবাহিত তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় যুব দিবসে সারাদেশের প্রতিটি জেলায় একটি করে নদী বা জলাশয় অথবা খাল পরিস্কার পরিচ্ছন্ন করা হবে সরকারি এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে যুব সংগঠনগুলো স্বেচ্ছায় তুলসীগঙ্গা নদী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।যুব সংগঠন বিডি ক্লীন, রেড ক্রিসেন্ট, স্কাউটস, ওয়াইএসএফ, নওগাঁ পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডে যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহা: কুতুব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাবেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন। 
 
তুলসী গঙ্গা নদী বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে জেলার রানীনগর উপজেলার চককতুব নামক স্থানে ছোট যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এক সময় এই নদীটি ছিল খুবই খরস্রোতা। নওগাঁ জেলার ব্যাবসা বানাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতো বড় বড় নৌকা। এখানকার কৃষি পণ্য পরিবাহিত হতো। পাওয়া যেত প্রচুর মাছ। কৃষি অর্থনীতি’তে একটা ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হতো। কিন্তু কালের প্রভাবে নদীটি ভরাট হয়ে গিয়েছিল। নওগাঁ জেলার আওতাধীন তিলকপুর ইউনিয়নের ভবানীপুর থেকে রানীনগর উপজেলার চককতুব পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন করা হলেও পূরো নদীটিই কচুরিপানা’তে বুজে গেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে এসব কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।  পরিচ্ছন্নতা করা হলে আবারও প্রাণ ফিরে পাবে নদীটি। নদীর দু’পাশের মানুষের ফসলের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit