সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

বলিউডের হাঁড়ির খবর রাখেন কারিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে। রোহিত শেঠির তারকাখচিত ছবিতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন। ‘রামায়ণ’-এর কাহিনিনির্ভর ছবিটির প্রথম ঝলক মুক্তিতেই বোঝা গিয়েছিল ছবিটি কেমন হতে চলেছে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, বেবোর কাছে সব খবর থাকে। সেটে বসেই বলিপাড়ার হাঁড়ির খবর উগরে দিতে পারেন তিনি! কারিনা কাপুর খানের চরিত্র সম্পর্কে অন্তত এমনই দাবি করলেন সহ-অভিনেতা অজয় দেবগন।

সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেঠির তারকাখচিত ছবি ‘সিংহাম অ্যাগেইন’। নায়ক অজয়ের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। ছবিটি বিতর্কিতও হয়েছিল বিস্তর। সেন্সর বোর্ডের তরফে বিভিন্ন অংশে কাঁচিও চালানো হয়েছে ছবিতে। অবশেষে দীপাবলিতে সারা দেশে মুক্তি পেয়েছে রোহিতের ‘পুলিশ ব্রহ্মান্ডে’র সর্বশেষ সংস্করণ। এখানেই সীতার চরিত্রের ছায়ায় গড়ে উঠেছে কারিনার চরিত্রটি। তবে এই প্রথম নয়; এর আগেও ‘ওথেলো’ র ছায়ায় নির্মিত ‘ ওমকারা ‘ ছবিতে অজয়ের বিপরীতে ডেসদিমোনা চরিত্রে কারিনাকে দেখা গিয়েছিল।

কেমন ছিল ‘সিংহাম অ্যাগেইন’-এ তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা?—এমন এক প্রশ্নের উত্তরে অজয় বলেন, গোটা ইন্ডাস্ট্রির হাঁড়ির খবর কারিনার কাছে থাকে। সেটেই খুলে বসে পরচর্চার ঝুলি। তবে শুধু কারিনা নয়, সেটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অজয় জানিয়েছেন রণবীর সিংহের কথাও। অজয় বলেন, যখন রণবীর খুবই প্রাণবন্ত। ও যখন বকবক করে চলে, সবাই কান খাড়া করে থাকে। কখন কী ঘটে যায় কে জানে!

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit