রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

মাহিয়া মাহি এখন কোথায়?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী মাহিয়া মাহির। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত-সমালোচিত হন মাহিয়া মাহি। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এ অভিনেত্রী। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক কিংবা অনুষ্ঠান— সবখানে তার বিচরণ আর নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে। 

সম্প্রতি এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মাহি, যেখানে দেখা যায়— ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরছেন অভিনেত্রী। এমব্রয়ডারি করা কিমোনো ফ্লোরাল টপসের সঙ্গে মাথায় কালো হ্যাট, পায়ে সিম্পল স্লিপারে সাদামাটাভাবে ছেলেকে নিয়ে টাইগার পার্কে ঘোরাঘুরি করছেন মাহি। ছেলেকে মায়ের মমতায় আগলে রেখেছেন তিনি। 

এদিকে সুইমিংপুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মাতানো অভিনেত্রীর— এমন একটি ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মা-ছেলের মিষ্টি হাসি যেন ভক্তদের আবেগঘন করে তুলেছে। ছেলের গালে মমতার ছোঁয়া এঁকে দিচ্ছেন অভিনেত্রী।

সময় যখন মা-ছেলের, তখন ভক্ত-অনুরাগীরাই বা কি বলবেন। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন—আমরা কি যথাযথ জুটি নই? সঙ্গে রয়েছে লাভ ইমোজি। ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে আলভি নামে এক ভক্ত লিখেছেন— দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।

আরেক ভক্ত লিখেছেন— মা তো মা হয়, মায়ের কোনো তুলনা হয় না। আয়াত খান নামে এক অনুরাগীর ভাষ্য— আল্লাহ যেন আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে চলার তৈফিক দেন। আপনার ছেলেকে নেক হায়াত দান করুক দু’আ রইল।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit