শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

‘ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার সুযোগ নেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : ‘ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, ‘ভূ–রাজনৈতিক কৌশল থাকতে হবে স্বাধীনতা রক্ষায়। ১৮ কোটি মানুষ আমাদের প্রধান শক্তি। ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। ট্রাম্প প্রেসিডেন্ট হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না। আমাদের ভারসাম্যপূর্ণ কূটনীতি চালাতে হবে।’

মাহমুদুর রহমান বলেন, ‘ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।’

তরুণদের বিতর্কিত করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ‘আবার ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সাথে ঐক্য হতে হবে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।’

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit