শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে আর বেশিদিন খেলবেন না মোহাম্মদ নবি। আফগান ক্রিকেটের প্রথম তারকা এই ফরম্যাটকে বিদায় বলবেন আগামী বছরের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরপরই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান সম্প্রতি এই তথ্য দিয়েছেন।

নিজের অবসরের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন নবি। অভিজ্ঞ ক্রিকেটারের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেছে আফগান বোর্ডও। নবির অবসরের প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’
 
ওয়ানডে থেকে এখনই অবসর নেয়ার সিদ্ধান্ত নিলেও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন নবি। এই ফরম্যাটে তিনি আরও একটা টুর্নামেন্ট খেলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। এ প্রসঙ্গে নাসিব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।’

২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় নবির। ৫০ ওভারের ফরম্যাটে ১৬৫ ম্যাচ খেলে ৩ হাজার ৫৪৯ রান করেছেন এই তারকা। বোলিংয়ে ৪.২৭ ইকনোমি রেটে নবির শিকার ১৭১ উইকেট।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit