বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিদ্যুতের মিটার চুরি করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বিদ্যুতের মিটার চুরি করে চিরকুটে মোবাইল নাম্বার লিখে রেখে যায় চোর। চোরের সাথে যোগাযোগ শেষে বিকাশের মাধ্যমে চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করলে ফেরত দেওয়া হয় মিটার। অভিনব এই চক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এই চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা জেলা ধামরাই উপজেলা আইনগন গ্রামের ইউসুফ আলীর ছেলে মো.আফজাল হোসেন (২৮) ও একই এলাকার মৃত হয়দার আলীর ছেলে মো.জসিম (২২)।
এই চক্র বিদ্যুতের সেন্টার মিটার, সাব স্টেশন মিটারসহ বাণিজ্যিক মিটার রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। মিটার খুলে নেওয়ার সময় চিরকুটে একটি মোবাইল নাম্বার লিখে রেখে যায়। ওই নাম্বারে যোগাযোগ করা হলে টাকা দাবি করা হয়। দেওয়া হয় বিকাশ নাম্বার। চাহিদা মত টাকা পরিশোধ করলেই চুরি হওয়া বিদ্যুতের মিটার বাড়ির আশপাশে রেখে যায়। কয়েক বছর আগ থেকে এই চক্র মিটার চুরি করলেও গত দেড় মাসে আরো বেপরোয়া হয়ে উঠে এই চোর চক্ররা। 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, বিদ্যুতের মিটার চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করি। পড়ে টাকা লেনদেনের বিকাশ নাম্বারের সূত্র ধরে চক্রের দুই সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেক দিন ধরে মিটার চুরির সাথে জড়িত। মিটার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit