শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ভোটে জিতেই ওরিকে যে বার্তা দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওরি যে যুক্তরাষ্ট্রের নাগরিক, কে তা জানত? বুধবার ডোনাল্ড ট্রাম্প জিততেই নেটদুনিয়ায় নিজের নাগরিকত্ব ফাঁস করলেন বলিউড সেলিব্রেটিদের ‘মধ্যমণি’।

ডোনাল্ড ট্রাম্প জেতায় ওরির উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না!  মার্কিন নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পরই সামাজিক মাধ্যমে গুচ্ছখানেক ছবি শেয়ার করেছেন ওরি। সেখানেই দেখা গেল, ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের লাইভ ভিডিও। ‘আমার প্রেসিডেন্ট’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার। পালটা বার্তাও পেলেন ট্রাম্পের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে। 

কখনও ব্যালট পেপার হাতে ধরে আবার কখনও বা ডোনাল্ড ট্রাম্পের ছবি শেয়ার করেছেন ওরহান আত্রামানি। ট্রাম্প সমর্থক হিসেবে তার নাম লেখা একটি টি শার্টও পরেছিলেন তিনি। এখানেই শেষ নয়! ট্রাম্পকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাতা’ বলেও সম্বোধন করেছেন ওরি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে যে ওরির একেবারেই পছন্দ ছিল না, মঙ্গলবার সামাজিক মাধ্যমে সেটা চাঁচাছোলাভাবে জানিয়ে দিয়েছিলেন ইনফ্লুয়েন্সার। এক ইনস্টাগ্রাম পেজে কমলা হ্যারিসের ভিডিওতে বমির ইমোজি পোস্ট করেন ওরি।

কমেন্ট বক্সে লেখেন, ‘যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!’ সেখান থেকেই ফলত পরিষ্কার হয়ে যায় যে ট্রাম্পেরই সমর্থক বলিউডের ওরি। বুধবার মার্কিন মসনদ ফের একবার ট্রাম্পের দখলে যেতেই সে কী উচ্ছ্বাস ওরহান আত্রামানির। যদিও মার্কিন প্রেসিডেন্টের তরফে কী বার্তা এসেছে, তার পুরোটা ফাঁস করেননি ওরি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit