শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত আজ জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন

ডিমের মূল্য স্বাভাবিক করতে নতুন ১১ উপকেন্দ্র স্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করতে ডিমের উৎপাদক থেকে ডিলার পর্যায়ে ঢাকায় আরও নতুন ১১টি উপকেন্দ্র উপস্থাপন করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। 

তিনি বলেন, ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট ও উত্তরা ১০ নম্বরে উপকেন্দ্র চালু করা হচ্ছে।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া, চিটাগংরোড এ উপকেন্দ্র চালু করা হচ্ছে। এরমধ্যে ঢাকায় আসা প্রতিদিন ২০ লাখ ডিমের মধ্যে তেজগাঁও ও কাপ্তান বাজারে দেওয়া হবে ১৩ লাখ ডিম। আর বাকি ৭ লাখ ডিম ১১টি উপকেন্দ্রে ভাগ করে দেওয়া হবে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঈদ ও শীতের সময় যখন ডিমের চাহিদা কম থাকে, সে সময় ডিম নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে ডিম সংগ্রহ করা যায় কি না সে নিয়ে প্রাণিসম্পদ ও কৃষি বিপণন একসাথে মিলে কৌশল খসরা নীতি করছে, যা ৩/৪ দিনের মধ্যেই আমরা পাবো। উপকেন্দ্রগুলোতে গাড়ি থেকে ডিম ওঠা-নামার স্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য সিটি করপোরেশনকে জানিয়ে আমরা ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ঢাকায় প্রতিদিন ২০ লক্ষ ডিম ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়। আর বাকি চাহিদা প্রান্তিক খামারিরা দিয়ে থাকে। তবে ঢাকার চাহিদা কত সেটা আমরা জানি না। সারা দেশে আমাদের প্রতিদিন ৫ কোটি ডিমের চাহিদা আছে। দুর্যোগ না থাকলে অভ্যন্তরীণভাবে এই চাহিদা আমরা পূরণ করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit