বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শাহরুখের কাছে কেন ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক?

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : গত বছর ক্রিসমাসের সময়ে একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘সালার’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’, যে ছবির নায়ক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। দু’টি ছবি একই দিনে মুক্তি পাওয়াতে বক্স অফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়েছিল শাহরুখ এবং প্রভাসের অনুরাগীদের মধ্যেও।

সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীল এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল ‘ডাঙ্কি’। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ।’

ডাঙ্কির পুরো টিমের কাছে ক্ষমা চাইছি উল্লেখ করে বলেন, ‘আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।’ এরপর বলেন, ‘যদি কোনও সংস্থা অথবা ব্যক্তি তাদের ছবি মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়।’
শেষে বলেন, ‘কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোন উপায় ছিল না। কারণ জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের ছবির মুক্তি পাওয়ার দিন হিসেবে অত্যন্ত শুভ।’

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit