বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থান শিল্পকলায় ‘আওয়াজ উড়া’, গাইবেন র‍্যাপার হান্নান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। 

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান জানিয়েছেন, ওই আয়োজনে র‍্যাপার হান্নান, আদিবাসী গানের দল ‘এফ মাইনর’সহ আরো অনেকে অনুষ্ঠানে গান গাইবেন।

তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এই সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।”

জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। গানটি প্রচারের পরপর এই র‍্যাপারকে গ্রেফতারও করা হয়।

প্রসঙ্গত, সরকার পতনের ওই আন্দোলনকে ঘিরে চল্লিশটির বেশি গান তৈরি হয়েছে। আবার অন্য গানের সুরে নতুন কথা বসিয়েও প্রচার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit