শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্‌তার চৌধুরীর সাথে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, নিয়ামুর রহমান নিবিড়, মুহতাসিম মিনাল ও মুবাসসির আলী।

সভায় জেলার বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা। শেষে নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit