শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কলেজ শিক্ষার্থী নিহত ইভার স্বামীর শাস্তির দাবীতে শিক্ষার্থীর মানববন্ধন

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জোবাইয়া আক্তার ইভাকে যৌতুকের কারণে গত ০১ নভেম্বর দিবাগত গভীর রাতে তার শ^শুরবাড়ী ফুলবাড়ী থানার সহড়া বেজাই মোড় গ্রামে স্বামী জায়েদ হোসেন ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করে হত্যা করেছে এমন অভিযোগ এনে হত্যাকারীদের শাস্তির দাবীতে সেতাবগঞ্জ মহিলা কলেজের প্রধান ফটকের সামনে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও ইভার পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে।এসময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা বেগম, সিনিয়র প্রভাষক, মোঃ ওয়াহিদুজ্জামান গামা, ইভার বাবা মোঃ জহির রায়হান, শিক্ষার্থী আবিদা খাতুন, ইভার খালু জাহাঙ্গীর আলম
প্রমুখ বক্তব্য রাখেন।

গত ৫ নভেম্বর মঙ্গলবার মানববন্ধনে মৃত ইভার বাবা বলেন, আমার মেয়ে জোবাইদা আক্তার ইভা ও দিনাজপুর ফুলবাড়ী থানার সহড়া গ্রামের বসবাসকারী মোঃ রুহুল আমিন এর পুত্র জায়েদ হোসেন ভালবাসার সম্পর্ক ধরে গত ২০ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে প্রায় সময় ইভাকে নির্যাতন করত জায়েদ ও তার পরিবারের সদস্য। মেয়ের সুখের কথা ভেবে সেসময় ঋন করে দেড় লক্ষ টাকা ও আনুসাঙ্গিক জিনিস পত্র এবং কিছু সোনার গহনাও দিয়েছিল ইভার দরিদ্র পিতা জহির রায়হান। ইভার স্বামী জায়েদ মোবাইল ক্যাসিনো খেলায় আসক্ত ছিল। টাকার প্রয়োজন হলেই ইভাকে বাবারবাড়ী থেকে টাকা আনার জন্য চাপ দিত। টাকা এনে না দিলেই শুরু হত নির্যাতন। সেই নির্যাতনে ধারাবাহিকতায় গত ০১ নভেম্বর দিবাগত গভীর রাতে জায়েদ হোসেন ও তার পরিবারে সদস্যরা ইভাকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লাশ হাসপাতালে নিয়ে যায়। কর্মরত চিকিৎস বিষয়টি আচ করতে পেরে ফুলবাড়ী থানাকে অবহিত করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট করে ও ময়না তদন্ত শেষে ইভার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হলে ০২ নভেম্বর রাত আনুমানিক ১১টার সময় বোচাগঞ্জের গোপালপুর নিজ গ্রামে ইভাকে দাফন করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানায় গত ২নভেম্বর একটি ইউডি মামলা হয়েছে। অপর দিকে ইভার পিতা জহির রায়হান জানিয়েছেন মামলা না করার জন্য জায়েদ এর পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার নিরাপত্তা এবং মৃত মেয়ে ইভা যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit