শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

৮ গোপন আটক কেন্দ্রের সন্ধান পেয়েছে গুম তদন্ত কমিশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আটটি গোপন আটক কেন্দ্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।তবে কেন্দ্রগুলো কারা চালাতো, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তদন্তের স্বার্থে।

আরেক সদস্য নাবিলা ইদ্রিস বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থাগুলো প্রমাণ নষ্ট করছে। তারা সেল ও দেওয়াল ভেঙে ফেলছে। যেসব বাহিনী প্রমাণ নষ্ট করছে তারা আমাদের সহযোগিতা করছে না। এখনকার কর্মকর্তারাও আগের কর্মকর্তাদের অপরাধে জড়িত ছিলেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত গুমের ৪০০টি অভিযোগ যাচাই-বাছাই করেছে তদন্ত কমিশন।এরমধ্যে ১৭২টি ঘটনায় র‌্যাব, ৩৭টি ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), ২৬টি ঘটনায় ডিরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), ৫৫টি ঘটনায় গোয়েন্দা শাখা, ২৫টি ঘটনায় পুলিশ ও ৬৮টি ঘটনায় অন্যান্যদের সংশ্লিষ্টতা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit