রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জয়পুরহাটে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না বলে নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন কে›ন্দ্রয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।সোমবার বিকালে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে জয়পুরহাট শহরের পৌর কমিউনিটি সেন্টারে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিক নির্দশনামুলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ শ্লোগান রেজাউল করিম পল আরো বলেন, আওয়ামী লীগের অবৈধ কর্মকান্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, দলে কোনো দুষ্কৃতিকারীকে ঠাঁই দেওয়া হবে না। জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছেন কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছেন, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন।

এসময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহাসিন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব এসএম শামস্ মতিন, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit