বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস- কে হচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা সবখানে।

এর মধ্যেই জানা গেল, এবারের নির্বাচনের ব্যালট পেপারেও জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। নিউইয়র্কে ২০০টিরও বেশি ভাষা ব্যবহৃত হয়। বৈচিত্র্যময় এ ভাষার সমাহার শহরটিকে অনন্য করেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ইংরেজি ছাড়া মাত্র চারটি অতিরিক্ত ভাষা ব্যবহৃত হবে। এর মধ্যে এ অঞ্চলের ভাষার প্রতিনিধিত্বকারী ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা।
নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, আমাদের ইংরেজির পাশাপাশি চারটি অন্য ভাষা রাখতে হবে। সেগুলো হলো- চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।

ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল একটি অনুগ্রহ নয়, বরং এটি একটি আইনগত বাধ্যবাধকতা। মার্কিন নির্বাচনে ২০১৩ সালে প্রথমবার বাংলা ভাষায় ব্যালট পেপার ছাপা হয়।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit