মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শাটার লাগাতে গিয়ে দেয়াল ধস, ২ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটায় নির্মাণাধীন একটি ভবনে শাটার লাগানোর সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া রাখাইন পল্লী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবু বক্কর (৪২) ও কামাল (৪০)। আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে এবং কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানা পুলিশ জানায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর মং উসে বাবুর নির্মাণাধীন ভবনে শাটার লাগাতে আসেন। এসময় পুরনো শাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিমসহ দেয়াল ধ্বসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit