শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

সরকারী টাকায় ফ্রি হজ্ব যাত্রা বন্ধের উদ্যোগ-ধর্ম উপদেষ্টা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সরকারি টাকায় ফ্রি হজ্ব যাত্রা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সকালে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২ দিনব্যাপী সুন্নাহ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, অনেক কর্মকর্তারা বিগত সময়ে সরকারি টাকায় বিনামুল্যে হজ্বযাত্রা করেছেন, এবার থেকে তা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের সকল নাগরিকদের যার যার ধর্ম পালনে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান-সম্প্রীতির আবহ তৈরির মাধ্যমে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

বাংলাদেশের অন্যান্য ধর্মালম্বীদের নিয়ে ট্রাম্পের বক্তব্য বিব্রতকর উল্লেখ করে এসময় উপদেষ্টা বলেন, আমাদের দেশের অন্যান্য ধর্মের অনুসারিরা নিরাপদে আছেন। তাদের রাজনৈতিক-সামাজিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে কুরআন ও হাদীসের পারস্পরিক সম্পর্ক, সুন্নাহর প্রামানিকতার বিভিন্ন দিক, কুরআন হতে সুন্নাহর প্রামানিকতা, শরীয়তের উস হিসেবে সুন্নাহ বিশ্লেষন পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিলিস্তিনের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার। সম্মেলনে সারাদেশ থেকে দুই শতাধিক নিবদ্ধিত অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে অংশ গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit