রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

আইওয়া অঙ্গরাজ্যের দুই জরিপে উল্টো ফল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুদিন বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখন চলছে নানা বিশ্লেষণ, জনমত জরিপ। কোথাও এগিয়ে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস, আবার কোথাও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।  

এবার রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা। আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত ২৮ থেকে ৩১ অক্টোবর দ্য রেজিস্টার পত্রিকা এই জরিপ চালায়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।  গতকাল (২ নভেম্বর) জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। খবর রয়টার্স
 
জনমত জরিপে দেখা যায়, বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

তবে ১ ও ২ নভেম্বর এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স পরিচালিত অন্য একটি জরিপে উল্টো চিত্র পাওয়া গেছে। এই জরিপে ট্রাম্প কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এমারসন কলেজের জরিপ অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে পছন্দ করলেও পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জোরালো।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে ভোট হবে। আইওয়ায় ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জিততে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit