বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

প্রেমিকের বাড়িতে অনশনে দুই তরুণী, বিয়ে করলেন কাকে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জানা যায়, শনিবার বিকেলে পার্শ্ববর্তী উপজেলা হরিণাকুন্ডুর এক তরুণী বিয়ের দাবিতে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে শাহিনের বাড়িতে অবস্থান করেন। তার আসার খবরে সদর উপজেলার আরেক তরুণীও বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে আসেন। এক যুবকের বাড়িতে দুই তরুণীর অবস্থানের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিবেশীরা জানান, দীর্ঘ দুবছর ধরে হরিণাকুন্ডুর তরুণীর সঙ্গে শাহীনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। দুই পরিবার তাদের বিয়েতে রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলার আসামি হওয়ায় পরে মেয়ের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর তাকে পরিবার থেকে তার অমতে বিয়ে দিতে গেলে তিনি পালিয়ে শাহীনের বাড়িতে ওঠেন।
 
অন্যদিকে, গত দুমাস হলো সদর উপজেলার আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ের শাহীন। প্রেমিকের বিয়ের কথা শোনার পর এই মেয়েও তার বাড়িতে আসেন বিয়ের দাবিতে। এমন ঘটনায় শাহীন ও তার পরিবারের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। হরিণাকুন্ডু উপজেলার তরুণী বলেন, ‘শুক্রবার আমার বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেয়। আমি শাহীনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। এ কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি শাহীনের বাড়িতে এসেছি। ওকেই বিয়ে করবো। শাহীন যদি ওই মেয়েকে বিয়ে করে আমার সমস্যা নেই।’
 
সদর উপজেলার ওই তরুণী বলেন, ‘আমাকে বিয়ের জন্য আগে শাহীন তার বাড়িতে আসতে বলে। আমি গেলেও শাহীনের বাড়ির লোকজন ঝামেলা করাই সেদিন বিয়ে হয়নি। কিন্তু শুনি শাহিনের বাড়িতে আরেক মেয়ে এসেছে বিয়ের দাবিতে। আমি তো ওকে ভালোবাসি। আমকে বিয়ে করবে বলে কথা দিয়েছে।’

এ ব্যাপারে প্রেমিক শাহীন বলেন, ‘আমাকে বিয়ে করতে যে দুই মেয়ে এসেছে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, এখন নেই। তবে তারা যেহেতু আমাকে বিয়ে করতে বাড়িতে চলে এসেছে তাদের বিয়ে করতে কোনো আপত্তি নেই।’হলিধানী ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ কুমার বলেন, ‘রাতে সদর উপজেলার মেয়েটি তার বাড়িতে ফিরে গেছে। আর হরিণাকুন্ড উপজেলার মেয়েটিকে শাহীন বিয়ে করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit