শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বাউন্ডারি ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে মামাতো ভাইদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে এবিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে নিশ্চিত হওয়া যায়। এরআগে বুধবার দিবাগত রাতে অভিযুক্তরা বাউন্ডারি ভেঙ্গে জমি দখলে নেয় এবং পরে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় এবিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার গোমাইল এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ আঃ আউয়াল (৫৮) ও মোঃ জলিল, একই এলাকার মৃত আঃ লতিফের ছেলে মোঃ রুবেল (৩০) ও মৃত আঃ ছাত্তারের ছেলে মোঃ সবুজসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন। ভুক্তভোগী মোঃ আবুল কালাম ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মৃত জানু দেওয়ানের ছেলে। 
অভিযোগে বলা হয়, আশুলিয়া থানার দিয়াখালী মৌজার সিএস ও এসএ দাগ ৫২৬, আরএস ৩০৫৫ ও ৩০৫৭ দাগের বিআরএস ১৮৪১৬ মোট ১৮১ শতাংশ জমি মাতুল সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আবুল কালাম। সেই জমিটি বিক্রি করতে গেলে অভিযুক্তরা নানাভাবে বাঁধা প্রদান করেন। পরবর্তীতে প্রায় ২ বছর আগে আবুল কালাম ও তার ওয়ারিশরা মোঃ নুরুল আমিন নামের এক ব্যাক্তিকে রেজিষ্ট্রি বায়না করে দেন। বায়না সূত্রে মালিক হয়ে নুরুল আমিন ওই জায়গার উপর একটি সাইন বোর্ড এবং টিনের বাউন্ডারী নির্মান করেন। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বাউন্ডারীটি এবং সাইনবোর্ডটি ভাঙার চেষ্টা করে আসছিল। অবশেষে ৩১শে অক্টোবর রাতে বিবাদীরা ওই জমির টিনের বাউন্ডারী এবং জমির সাইনবোডটি ভেঙ্গে ফেলে জমিটি জবরদখল করার পায়তারা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল কালাম। 
এব্যাপারে আশুলিয়া থানার সাইফুল্লাহ আকন্দ বলেন, এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও আমি হাতে পাই নি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit