শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত যুবদের সনদপত্র ও যুব ঋণ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:”দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শপথ পাঠ, র‍্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা  সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জাতীয় যুব দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন যুবক্লাবের সদস্যদের শপথ পাঠ করান।এসময়, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ভূইয়াপাড়া যু্ব ক্লাবের সভাপতি মঞ্জুর আলম চৌধুরী,  তবলছড়ি আদর্শগ্রাম যুব সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মো.এনামুল হক, প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক মো.আবুল হাশেম, সাংবাদিক ফারুক হোসেন,হাতিয়া পাড়া যুব ক্লাবের সভাপতি মো,সুমন,প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম যুব উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের বেশ সুযোগ রয়েছে জানিয়ে বলেন, বর্তমান দেশে প্রশিক্ষিত যুবদেরকে জামানত বিহীন যুবঋণ দিয়ে তাদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। যাদের কে  যুবঋণ দেওয়া হয়েছে সঠিক ভাবে প্রকল্পবাস্তবায়ন করার জন্য আহ্বান জানান। এ সময়, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক,  সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলার ৬০জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও ৪০জনের মাঝে ৬ লক্ষ টাকা যুব ঋণ তুলেদেন।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit