বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করব : অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করব।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করব। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম টার্ম ও লং  টার্ম পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন।’

বৈঠক শেষে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের বলেন, ‘গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি, দ্রুত ফলাফল পাওয়া যাবে।’

এর আগে বুধবার বিকাল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit