সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন  সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে নেমেসিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় ব্যান্ড ‘নেমেসিস’। সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে তারা। তাদের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে দেশ-বিদেশে বেশ কিছু কনসার্টের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে নেমেসিস।

ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকাল-গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী জানান, আন্তর্জাতিক শিল্পীদের মতো তারাও কয়েকটি গান প্রকাশের পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালবামের নাম প্রকাশ করবেন।

এই প্রসঙ্গে জোহাদ বলেন, ‘আমরা এখন দেখি, আন্তর্জাতিক শিল্পীরা পুরো অ্যালবাম প্রকাশের আগে অ্যালবামের তিন–চারটা গান প্রকাশ করে। আমরাও সেই একই পথে হাঁটছি।’

‘ঘোর’, এবং ‘ভাঙা আয়না’ শিরোনামে দুটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। সম্প্রতি প্রকাশ করা এই অ্যালবামটি তাদের ‘চতুর্থ’ অ্যালবাম। নতুন অ্যালবামে মোট গান আছে ১০টি। জোহাদ রেজা চৌধুরী নতুন অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন।

নতুন অ্যালবামের গান প্রসঙ্গে জোহাদ বলেন, ‘প্রতিটা গান লিরিকস অনুযায়ী আপন মনে হয়েছে। কারণ, এসব গানের বেশির ভাগই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বানানো। ২৫ বছর ধরে নেমেসিস আছে, তাই আরেকটু নিরীক্ষাধর্মী কাজ না করলে নিজেদের মধ্যে অনুতাপ থেকে যাবে ভেবেছি।’

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ‘নেমেসিস’ বিগত ২৫ বছরে সবমিলিয়ে ৩টি অ্যালবাম করেছে । ২০০৫ সালে আসে তাদের প্রথম একক অ্যালবাম ‘অন্বেষণ’। ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। ২০১৭ সালে
‘গণজোয়ার’। কাঁকতালীয়ভাবে তাদের প্রথম তিনটি অ্যালবামই প্রকাশিত হয় ছয় বছর পরপর।

জনপ্রিয় এই ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবামের জন্য সেই বছরের শ্রেষ্ঠ ব্যান্ড (ক্রিটিক) হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পায়।

তাদের অন্যতম শ্রোতাপ্রিয় কিছু গান হলো — ‘বীর’, ‘নির্বাসন’ ,‘তৃতীয় মাত্রা’ , ‘এগিয়ে যাও’ , ‘গণজোয়ার’ প্রভৃতি। বর্তমানে নেমেসিসের সদস্য সংখ্যা পাঁচজন । লাইনআপ হচ্ছে জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার), ইফাজ (গিটার), রাতুল (বেজ গিটার) ও জেফ্রি (ড্রামস)।

জোহাদ বলেন, প্রত্যাশা আর প্রাপ্তি মিলিয়ে ২৫ বছরের ভ্রমণটা এককথায় অবিশ্বাস্য, এত বছর আমরা একসঙ্গে গান করব, মানুষের এত ভালোবাসা পাব ভাবিনি। তিনি আরও বলেন, ‘গান করার পাশাপাশি আমরা শেখার প্রতিও গুরুত্ব দিয়ে আসছি। না শিখলে ভালো গান করা কঠিন। সময় পেলেই সবাই একসঙ্গে বসি! জ্যামিং করি। এর মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। শান্তি লাগে!’

সাম্প্রতিক আন্দোলনের সময় ছাত্র–জনতার পক্ষে সক্রিয় ছিলেন ব্যান্ডের ভোকাল জোহাদ। এসময় ‘গণজোয়ার’ গানটি আন্দোলনকারীদের উদ্দীপ্ত করেছে বলে জানালেন জোহাদ।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit