শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

সাবেক ডিবিপ্রধান হারুনের ক্যাশিয়ার খ্যাত মোকাররমের জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দার (৪৮) জামিন লাভ করেছেন।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত তাকে জামিন প্রদান করেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরির্দশক মো. কাইউম খান বলেন, আদালতে উঠানোর আগেই বাদীপক্ষ এসে আপস হয়ে গেছেন। যার কারণে আদালতে উঠানোর সাথে সাথেই তাকে জামিন প্রদান করা হয়। সেই সাথে কারাগারে যাওয়ার আগেই কোর্ট গারদ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে রবিবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মোকাররম সর্দারকে গ্রেফতার করে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করার পাশাপাশি কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্টে পরিবর্তিত পরিস্থিতর মধ্য দিয়ে তিনি অপসারিত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, গতকাল রাতে সেনবাহিনী তাকে আটক করে ফতুল্লা থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা ছিল। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা ছিল না।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. ইউনুস ইমাম বলেন, যে মামলায় মোকাররমকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় আদালতে উঠানোর আগেই বাদী আপস করেছেন। আমরা আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করেছি। আদালত আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাথে সাথেই জামিন প্রদান করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এইচ আনোয়ার প্রধান বলেন, মোকাররমে বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা করেছিলেন ফতুল্লার কুতুবপুরের মো. শাহ আলম। সেই মামলায় মোকাররমকে গ্রেপ্তার করে তাকে আদালতে উঠানোর আগেই বাদী শাহ আলম এসে আপস করেন। ফলে আদালত মোকাররমকে জামিন দিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit