মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

‘দুঃশাসনের প্রতীক হয়ে উঠেছিল হাসিনার গণভবন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : গণভবনকে জাদুঘর হিসেবে দ্রুত নির্মাণের জন্য উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যেখানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বসবাস করেছিলেন, যা দমন ও নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছিল।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বঙ্গভবনে জাদুঘর তৈরি হবে, সেখানে দুঃশাসনের স্মৃতি সংরক্ষণ করা হবে এবং তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করার সময় লোকেরা যে ক্ষোভ প্রকাশ করেছিল, সেই চিহ্ন থাকবে।

গোপন বন্দীদের নির্যাতনের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীকে আটক করেছিল, তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত।

প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে দেওয়া ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর কয়েক লাখ বিক্ষোভকারী গণভবনে হামলা চালায়। এসময় ভাঙচুর করাসহ প্রায় সবকিছু তছনছ করে দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit