সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতার ০৩।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ০৩ জন; আগ্নেয়াস্ত্র উদ্ধার। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে গত ২৭/১০/২০২৪ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকায় ১। মোঃ উমর ফারুক সাবাস (সাবেক কাউন্সিলর), ২। আবু বক্কর সিদ্দিক সাগর (সাবেক কাউন্সিলর) ও ৩।

মনির সিকদার-দের আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহোদয়ের নেতৃত্তে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামীসহ গত ২৭/১০/২০২৪ তারিখ ১৫.৩০ ঘটিকায় মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে রক্ষিত তার নিজ হাতে বাহির করে দেওয়ামতে ০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করেন। উদ্ধার ১।

০১ টি বিদেশী পিস্তল, ০২টি বুলেট ও ০১টি ম্যাগাজিন গ্রেফতার ১। মোঃ উমর ফারুক সাবাস (৩৮), পিতা-হাজী সিরাজ আলী, মাতা-মোছাঃ শাহীদা খাতুন, সাং-দিঘারকান্দা নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), পিতা-মৃত ইমান আলী ফকির, মাতা মোছাঃ আমেনা বেগম, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৩।

মনির সিকদার (৩৯), পিতা-মৃত ফরহাদ সিকদার, মাতা-ঝর্ণা বেগম, সাং-০৮নং ওয়ার্ড ছোটবাজার নিউ মার্কেট, বর্তমান সাং-বাঘমারা (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈক শাওন এর বাসার ভাড়াটিয়া) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit