বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভোলাহাটে ২৮ অক্টোবর সন্ত্রাসীদের বিচারের দাবীতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ 

ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলাম ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮অক্টোবর) ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাও. মোঃ গোলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মাও. মোঃ আলাউদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও মোঃ সাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুক্তারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ তৌহিদুর রহমান, দলদলী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তাজামুল হকসহ অন্যরা। 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit