বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ইসরায়েলে ট্রাক হামলায় একজন নিহত, আহত ৪০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল একজন নিহত ও ৩২ জন আহত হওয়ার খবর দিয়েছে।
রবিবার গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এই ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাক নিয়ে একজন চালক বাস স্টেশনে হামলা চালায়। পরে আহতদের উদ্ধারে হেলিকপ্টার আনা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

দ্য মেগান ডেভিড আদম জরুরি সেবা এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বাস স্টেশনে ট্রাক নিয়ে হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বেসামরিক লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে।

হামলার পর একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে বলা হয়েছে, মোসাদের সদরদফতরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদী গোষ্ঠী যে ধরনের অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে এটি একটি মোক্ষম জবাব।

বিবৃতিতে বাস স্টেশনে ট্রাক হামলার দায় নেয়নি হামাস। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit