শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানায়নি কর্তৃপক্ষ।

মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাঁদের বিস্তারিত অনুসন্ধান শেষে সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আরও জানান, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা প্রদান, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সংগঠনটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit